আখাউড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভজন দেব নির্মাণ সামগ্রী ফেলে রাস্তা বন্ধ করার কারণে পুলিশ তাকে রোববার দুপুরে আটক করে থানায় নিয়ে যায়। আর ভবিষ্যতে এমন কাজ করবে না বলে মুচলেকা দিলে পুলিশ তাকে ছেড়ে দেয়।
জানা গেছে, আখাউড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভজন দেব। তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রাধানগর রাজাদীঘির উত্তর পাড়ের সড়কটি দীর্ঘদিন ধরেই ইট, বালু ও রড ফেলে রাখা হয়েছিল ভজন দেব। মহল্লার রাস্তা এমনিতে সরু তার উপর আবার নির্মাণ সামগ্রী ফেলার কারণে পায়ে হেঁটে চলার করাই দায় ছিল। রোববার ওই সড়কে নির্মাণ সামগ্রীর সাথে ছাদ ঢালায়ের মেশিন সড়কের উপর রেখে বালু ও সিমেন্ট মিশ্রিত করা হচ্ছে। এতে পুরো সড়কটি দিয়ে যান চলা তো দূরের কথা মানুষ হেঁটে যেতে পারছে না। এমন অভিযোগ পেয়ে থানা থেকে পুলিশ এসে বাড়ি নির্মাণকারী ভজন দেবকে তুলে নিয়ে যায় থানায়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, বাড়ি নির্মাণকারী ভজন দেব মুচলেকা দিয়েছেন সে আর এমন কাজ করবে না। তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল বলেন, রাস্তার উপর মালামাল রেখে রাস্তা বন্ধ করে রাখার এখতিয়ার কারোরই নেই। এটা বেআইনি কাজ।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইয়া নিশ্চিত করেছেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভজন দেব।
