বিশ্বকাপের আগে নিজের গোপন একটি শখের কথা প্রকাশ করলেন মহেন্দ্র সিং ধোনি। ছোটবেলা থেকেই চাইতেন চিত্র শিল্পী হতে। এবার সেই শখটাকে বিকশিত করতে চাইছেন মিস্টার কুল।
বিশ্বকাপের আগে ধোনির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিও বার্তায় যা বললেন, তাতে যেন মিশে থাকল ক্রিকেট থেকে তার অবসরের ইঙ্গিতও।
ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে ভারতের এক নম্বর উইকেটরক্ষক হিসেবে খেলতে যাচ্ছেন সাবেক এই অধিনায়ক। তবে ৩৭ বছর বয়সী ধোনি কবে অবসর নেবেন সে নিয়ে কখনো মুখ খোলেননি। বয়সের কারণে সবার ধারণা, হয়তো বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেবেন তিনি।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মনে হচ্ছে হয়তো দ্রুতই ক্রিকেট ছাড়বেন ধোনি। তারকা এই ক্রিকেটার বলেছেন, ‘‘সবার সামনে একটা গোপন রহস্য ফাঁস করছি। অনেক ক্রিকেট খেলে ফেলেছি। আমি ছোটবেলায় শিল্পী হওয়ার স্বপ্ন দেখতাম। ছোটবেলা থেকে যা হওয়ার চেষ্টা করেছি, এ বার সেটাই হতে চাই।’’
সামনে নিজের আঁকা ছবির একটি প্রদর্শনীও করতে চাইছেন ধোনি। ভিডিওতে দেখিয়েছেন নিজেরে আঁকা তিনটি ছবিও।
