নভেম্বরে বাংলাদেশে ইমার্জিং কাপ

আপডেট : ২১ মে ২০১৯, ১২:৪০ এএম

আবার বাংলাদেশে বসছে ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেট। এই বছরের ১২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে আসরটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে গতকাল জানা গেল এই তথ্য। ২০১৭ সালে বিরতি শেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের উদ্যোগে বাংলাদেশে বসেছিল এই আসর। গত বছর শ্রীলঙ্কা ও পাকিস্তান ছিল যৌথ আয়োজক।

ইমার্জিং কাপ মূলত আট দলের আসর। অনূর্ধ্ব-২৩ পর্যায়ের টুর্নামেন্ট। এশিয়ার টেস্ট খেলা চার দেশের সঙ্গে এই অঞ্চলের চার সহযোগী সদস্য দেশ খেলে থাকে। এখন এশিয়ার টেস্ট খেলা দেশ আফগানিস্তানকে নিয়ে পাঁচ। বাকি তিনটি থাকবে সহযোগী সদস্য দেশ।

আসরটি মূলত অনূর্ধ্ব-২৩-এর হলেও এখানে চারজন এর চেয়ে বেশি বয়সী খেলোয়াড় নেওয়ার নিয়ম আছে। যারা টেস্ট বা আন্তর্জাতিক যেকোনো পর্যায়ের হতে পারে। ম্যাচে খেলার সুযোগ পান তিনজন। বাংলাদেশের হাইপারফরম্যান্স ইউনিট এখন প্র্যাকটিসে নতুন রূপ নিয়ে। এটিকে সম্পূর্ণভাবে অনূর্ধ্ব-২৩-এ পরিণত করা হয়েছে। সামনে তাদের সফরও আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত