ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

আপডেট : ২২ মে ২০১৯, ১০:০৭ পিএম

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চোসপাড়া সীমান্তের ওপারে ভারতীয় এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে এক বাংলাদেশি যুবক আটক হয়েছে। গতকাল বুধবার ভোরে সীমান্তের ৩৭৯ নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত যুবকের নাম মাহমুদ ওরফে ন্যাড়া মিস্টার (৩০)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী ইউনিয়নের চড়–ইগাতি গ্রামের নিজামউদ্দিনের ছেলে।

বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এসএম সামিউন্নবী চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফ পর্যায়ে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকের বরাত দিয়ে বিজিবির এই অধিনায়ক বলেন, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক মাহমুদকে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

তিনি বলেন, ভোরে মো. মিস্টার ওরফে ল্যাংড়া মাসুদ চোসপাড়া সীমান্তের ৩৭৯ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে প্রবেশ করলে বিএসএফের ১৭১ নম্বর ব্যাটালিয়নের বড়বিল্লাহ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত