সাপকে চুমু দিতে শিশুকে বাধ্য করায় সাপুড়ে গ্রেপ্তার

আপডেট : ২৩ মে ২০১৯, ১১:৫৮ এএম

তিন বছরের এক শিশুকে সাপের মুখে চুমু খেতে বাধ্য করায় দুই কিশোর সাপুড়েকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। ওই দুজন চুমু খাওয়ার ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, একজনের বয়স ১৮, অন্যজনের ১৭। এরা দুজনেই পেশাদার সাপুড়ে বলে জানিয়েছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে চমকদার কিছু ভিডিও পোস্ট করে সবাইকে তাক লাগাতে চেয়েছিল তারা।

ভারতের মহারাষ্ট্রের কল্যাণ জেলার এই ঘটনাটি নিয়ে অভিযোগ দায়ের করেন কয়েকজন সমাজকর্মী।

রেঞ্জ ফরেস্ট অফিসার কল্পনা ওয়াঘের সাংবাদিকদের বলেন, ‘গ্রেপ্তার হওয়া দুই কিশোর এই ভিডিও বিক্রি করে টাকা আয়ের পরিকল্পনা করেছিল। নিজেদের ফেসবুকেও একজন একটি ভিডিও পোস্ট করে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত