টাঙ্গাইলের গড়াঞ্চল মধুপুর উপজেলায় ১৩০ বছরের বৃদ্ধা ধর্ষণের ঘটনায় একই এলাকার বখাটে সোহল (১৪) গ্রেপ্তার হয়েছে।
বুধবার সন্ধ্যায় বৃদ্ধার ছেলে মধুপুর থানায় মামলা করলে রাতেই অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তার করে মধুপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ওই বৃদ্ধার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।
এদিকে আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
এ বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ন চন্দ্র সাহা জানান, বৃদ্ধার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষাকালে অনেকটা পজিটিভ মনে হয়েছে। আরো প্রতিবেদন পেলে নিশ্চিতভাবে বলা যাবে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, সোহেল প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার করেছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে এই মামলার তদন্ত শেষ করব।
সোমবার দুপুরে উপজেলার বনাঞ্চলের ফুলবাগচালা ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামে ঘটেছে এমন ঘটনা। নিজ বাড়িতে একই এলাকার সোহেল ওই বৃদ্ধাকে ধর্ষণ করে।
