মোদিকে নিয়ে শংকা প্রকাশ আন্তর্জাতিক গণমাধ্যমে

আপডেট : ২৪ মে ২০১৯, ০৬:২৭ পিএম

ভারতে বিপুল জনসমর্থন নিয়ে দ্বিতীয়বারের মতো দিল্লির গদিতে বসছেন নরেন্দ্র মোদি। তবে তাকে নিয়ে তীব্র সমালোচনা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

নরেন্দ্র মোদির দ্বিতীয়বার ক্ষমতায় আসাকে নেতিবাচক চোখে দেখছে বিদেশি সংবাদমাধ্যমগুলি। তাদের বিশ্লেষণ, ভারতের পক্ষে আগামীতে দুর্দিন আসছে৷

‘নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকায় সম্পাদকীয় পাতার শিরোনাম হয়েছে- ‘হাউ নরেন্দ্র মোদি সিডিউসড ইন্ডিয়া উইথ এনভি অ্যান্ড হেট’৷

যার বাংলা, কীভাবে হিংসা ও ঘৃণা দিয়ে ভারতকে বশ করলেন মোদি। 

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদির জয়ের পর শুভেচ্ছা জানিয়েছেন। 

‘দ্য গার্ডিয়ান’ পত্রিকার সম্পাদকীয় লাইন একেবারে স্পষ্ট৷ 

সেখানে লেখা হয়েছে, ভারতের আত্মার জন্য ক্ষতিকর। 

এতে বলা হয়েছে, ‘বিশ্ব এমন কোনো জনপ্রিয় জাতীয়তাবাদী নেতাকে চায় না, যিনি সবটা ব্যবসায়িক স্বার্থে দেখবেন এবং সংখ্যালঘুদের দেশের দ্বিতীয় শ্রেণির নাগরিক করে রাখবেন।’ 

পাকিস্তানের বিখ্যাত ‘ডন’ পত্রিকায় লেখা হয়েছে, ভোটের পর নরেন্দ্র মোদি নিজের মুসলিম-বিরোধী, পাকিস্তান-বিরোধী ভাবমূর্তি স্বচ্ছ করবেন বলে আশা করা হচ্ছে। সাউথ চায়না মর্নিং পোস্টও কর্মসংস্থানের বিষয়টি তুলে ধরে নরেন্দ্র মোদির জয় নিয়ে সংশয় প্রকাশ করেছে।

সেখঅনে বলা হয়েছে, অর্থনীতির কোনো অগ্রগতি না থাকা সত্ত্বেও কেন ভারতবাসীকে মোদিকে ভোট দিলেন! 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত