রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকের ১৫ নম্বর রোডে বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্বোধন করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। গতকাল জুমার নামাজের আগে তিনি মসজিদের পৌঁছলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন মসজিদ কমিটির সভাপতি মোস্তফা হোসেন, সেক্রেটারি সাহাদাত হোসেন, প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মো. ইমামুল ইসলাম সেলিম, সদস্য মেহেদী হাসান ও মো. আবু জাফর খান। পরে তিনি নবনির্মিত মসজিদে জুমার নামাজ আদায় এবং বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।
×
