পিরোজপুরের অপহৃত স্কুলছাত্রী ৪ দিন পর ঢাকায় উদ্ধার

আপডেট : ২৫ মে ২০১৯, ০৭:২৬ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়া থেকে অপহরণের চার দিন পর ১০ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে  প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যাত্রাবাড়ি মীর হাজিরবাগ একটি বাসা থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।

শনিবার ঘটনায় জড়িত অপহরণকারী সুজন মালাকার ও  তার বড় ভাই অসীম মালাকারকে আদলতে সোপর্দ করা হয়েছে। এর আগে অপহরণকারী সুজন ও অসিমের বাবা রঞ্জন মালাকারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সুজন মালাকার ও অসীম মালাকার উপজেলার সোনাখালী গ্রামের রঞ্জন মালাকারের ছেলে। অপহরণকারী সুজন মালাকার তিন বছর ধরে ওই ছাত্রীর বাবার ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে কর্মরত ছিল।

থানা ও অভিযোগ সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে সুজন মালাকার কর্মচারী হিসেবে কাজ করে আসছিল। সে দোকান মালিকের বিশ্বস্ততার সুযোগ নিয়ে তার মেয়ে ১০ম শ্রেণি পড়ুয়া  ছাত্রীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে ওই ছাত্রী সারা না দেওয়ায় গত ২০ মে দুপুরে  প্রাইভেট পড়ে  বাড়ি ফেরার পথে জোরপূর্বক মোটরসাইকেল যোগে তুলে নিয়ে যায় সুজন ও তার সঙ্গীরা।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঢাকার একটি বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবদুল্লাহ জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত