মেষের সংসারে অশান্তি বাড়বে, রোমাঞ্চ শুভ ধনুর

আপডেট : ২৬ মে ২০১৯, ০৮:৫১ এএম

মেষ: আত্মীয়র জন্য সংসারে অশান্তি ও মানসিক উৎকণ্ঠা বাড়বে। আয় ও জমা শুভ; কিন্তু শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

বৃষ: কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। আয় আশানুরূপ হবে না। নিজের নেতৃত্ব বজায় থাকবে।

মিথুন: সম্পত্তির জন্য সমাজে দ্বন্দ্ব দেখা দেবে। আঘাতজনিত ভয় আছে। ব্যয় বাড়বে।

কর্কট: অলঙ্কার ও বিলাস দ্রব্যের ব্যবসায় লাভ হবে। ভ্রমণে বিপদ হতে পারে। স্ত্রীর আয় বাড়বে।

সিংহ: ব্যবসায় আয়ের নতুন পথ পাওয়া যাবে। আয় বাড়বে। জমার খাতা শূন্য থাকবে।

কন্যা: কর্মস্থলে দ্বন্দ্ব দেখা দিতে পারে এবং অতৃপ্তি যোগ আছে। স্ত্রীর ভ্রমণে দুর্ঘটনা ঘটতে পারে। ব্যবসায় বন্ধুদের সাহায্য পাওয়া কঠিন হবে।

তুলা: প্রেমে দ্বন্দ্ব দেখা দেবে। দূরের যাত্রা শুভ নয়। আয় সামান্য বাড়বে।

বৃশ্চিক: প্রতিপক্ষ কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে। সংসারের অশান্তি কিছুটা কমবে। বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব এবং রোগ ভয় থাকবে।

ধনু: আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। রোমাঞ্চ শুভ, কিন্তু শত্রুরা তৎপর থাকবে। পীড়া যোগ আছে।

মকর: ব্যবসায় খুব ভালো না হলেও ভ্রমণে লাভ হবে। আইনি ভয় দেখায়ে কিছু অর্থ আদায় করা সম্ভব হবে। প্রেমে অতৃপ্তি ও দ্বন্দ্ব থাকবে।

কুম্ভ: নৌপথে দেহে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। প্রিয়জন স্বার্থপর হয়ে উঠবে। রোগ ভয় থাকবে।

মীন: চাকরি ক্ষেত্রে সুফল দেখা যাচ্ছে না। ভ্রমণে ব্যয় ও দুর্ঘটনা যোগ আছে। বন্ধুর সঙ্গে দ্বন্দ্বে জড়াবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত