জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদ্যাপনের মূল সংগীতের জন্য গানের কথা আহ্বান করেছে জন্মবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।
জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী জাতীয়ভাবে উদ্যাপন উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এবং এর কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে। বছরব্যাপী কর্মসূচি পরিচালনার জন্য একটি মূল সংগীত (থিম সং) নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগ্রহী গীতিকার ও লেখকদের কাছ থেকে ১৫ জুনের মধ্যে মূল সংগীত (থিম সং) নির্বাচনের জন্য অনধিক ১৬ লাইনের গানের কথা আহ্বান করেছে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী আয়োজন উপকমিটি’। সেরা গীতিকারদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন উপকমিটির সদস্যসচিব লিয়াকত আলী লাকী।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী আয়োজন উপকমিটির সদস্যসচিব বরাবর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (৫ম তলা), ১/ক সেগুনবাগিচা, রমনা, ঢাকা-১০০০ ঠিকানা অথবা [email protected] ই-মেইলে প্রেরণ করা যাবে।
