শপথ নিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত প্রথম মেয়র ইকরামুল হক টিটু ও ৪৪ কাউন্সিলর।
সোমবার সকালে নিজ কার্যালয়ে মেয়র ইকরামুল হক টিটুকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া নবগঠিত এ সিটির নির্বাচিত ৩৩ কাউন্সিলর ও সংরক্ষিত ১১ নারী কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
গত ৫ মে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন ময়মনসিংহ সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আহমেদ প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন।
শপথ পাঠ শেষে নিজ নিজ এলাকার উন্নয়ন নবনির্বাচিত কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শপথগ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এমএস গোলাম ফারুক।
