মেষ : ব্যবসায় মন্দাভাব দূর হয়নি। আয় সামান্য বাড়বে। রোমাঞ্চ শুভ।
বৃষ : কাজে প্রতিযোগিতা থাকলেও ভয় নেই। প্রতিপক্ষের সঙ্গে আলোচনায় সমঝোতা হবে। ব্যয় বাড়বে।
মিথুন : কাজে আংশিক সাফল্য আসবে। ব্যাংক পক্ষে থাকাতে ঋণ লাভের সম্ভাবনা আছে। স্বাস্থ্যের প্রতি নজর দিন।
কর্কট : কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। প্রেমে বদনাম ছড়াতে পারে। স্ত্রীর আয় বাড়বে।
সিংহ : অসৎ বন্ধুর জন্য কাজের ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব দেখা দেবে। কাজের চাপ অব্যাহত থাকবে।
কন্যা : আত্মীয়র সাহায্যে পাওনা আদায় হতে পারে। কর্মক্ষেত্রে আয় ও ব্যস্ততা বাড়বে। স্নায়ুপীড়া যোগ আছে।
তুলা : শিক্ষাক্ষেত্রে উন্নতি যোগ আছে। স্ত্রীর অর্থ সঞ্চয় হবে। সংসারে শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক : শত্রুরা বন্ধুর সঙ্গে ঝগড়া বাধাতে পারে। সংসারের শান্তি বিনষ্ট হতে পারে। রোগ ভয় থাকবে।
ধনু : আত্মীয়র জন্য ব্যয় বাড়বে। শরীর ভালো যাবে না। কর্মে মন্দাভাব দূর হবে না।
মকর : শিক্ষকদের আয় বাড়বে। অবৈধ ব্যবসায় ক্ষতি যোগ আছে। কাজে বন্ধুরা সহযোগিতা করবে।
কুম্ভ : শেয়ার ব্যবসায় সতর্ক হোন, নচেৎ ক্ষতি হতে পারে। অংশিক লাভ হবে। পীড়ায় কাবু হয়ে পড়তে পারেন।
মীন : অলসতার জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। ভ্রমণে ব্যয় বাড়বে। সংসারে আনন্দময় পরিবেশ বজায় থাকবে।
