সম্প্রতি কপিল শর্মার টক শো-এ এসেছিলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। ঈদের এই জুটির মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ‘ভারত’ সিনেমা। সেই ছবিরই প্রমোশন করলেন তারা। শো’তে বাইকে করে গ্র্যান্ড এনট্রি নিলেন সালমান।
টাইমস অব ইন্ডিয়া জানায়, কপিল শর্মার সঙ্গে কথায় মেতে উঠলেন ক্যাট ও সালমান। দুইজনেই দর্শকদের সঙ্গে শেয়ার করলেন নিজেদের জীবনের অনেক অজানা কাহিনি।
সালমান জানালেন, স্কুলে থাকতে মাঝেমধ্যে তাকে ক্লাস থেকে বের করে দেওয়া হতো। তবে কী কারণে তার সঙ্গে এমন আচরণ করা হতো, কোনও ধারণাই ছিল না তার।
তেমনই একদিন তাকে ক্লাসরুমের বাইরে দেখতে পান বাবা সেলিম খান। ছেলেকে এমন অবস্থায় দেখে ভীষণই রেগে গিয়েছিলেন তিনি।
পরে খোঁজ নিয়ে দেখেন, স্কুলের বেতন-ফি বাকি পড়ে গিয়েছিল। এ কারণেই ক্লাসের বাইরে বের করে দেওয়া হয়েছিল সালমানকে। পরে অবশ্য এমনটা আর হয়নি।
