ঢাকা দক্ষিণের মেয়র আতিকুল ইসলামকে মন্ত্রী এবং রাজশাহী ও খুলনার মেয়রকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়ার পর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকেও মন্ত্রীর মর্যাদা দেওয়ার দাবি উঠেছে। গতকাল বুধবার দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে জাহাঙ্গীরকে পূর্ণমন্ত্রীর মর্যাদা দেওয়ার দাবি জানান নগর আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষ।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘এ নগরীতে ১০ লাখের বেশি ভোটার রয়েছেন। এই বৃহৎ সিটি করপোরেশনের উন্নয়নে এখানকার নির্বাচিত মেয়র অবশ্যই পূর্ণমন্ত্রীর মর্যাদা পাওয়ার দাবি রাখেন।’ ৫৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবদুল আলিম বলেন, ‘মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে মেয়র জাহাঙ্গীর আলমকে পূর্ণাঙ্গ মন্ত্রী করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি থাকবে।’
