লোকাল ট্রেনে করে যাত্রার দুর্বিষহ অভিজ্ঞতা কার না আছে। বিশেষ করে উপমহাদেশে লোকাল ট্রেনের যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা খুবই করুণ। সেই বাস্তবতা নিয়েই একটি জিপ পোস্ট ভাইরাল হয়েছে টুইটারে।
হিন্দুস্তান টাইমস জানায়, ভারতের মুম্বাই লোকাল ট্রেনে করে দাদার সেন্ট্রাল থেকে দাদার ওয়েস্টার্ন স্টেশনে যেতে ভ্রমণ চিত্র উঠে এসেছে এতে। ট্রেন ভর্তি মানুষ, দাঁড়াবার তিল ঠাঁই আর নাহিরে অবস্থা। এরপরেও নানা নাজেহাল ও ভোগান্তি সহ্য করেও গন্তব্যে পৌঁছাতে চেষ্টার শেষ নেই মানুষের।
২৬ মে জিপ ভিডিওটি টুইটারে শেয়ার করেন গডম্যান চিঙ্কা নামে একজন টুইটার ব্যবহারকারী। ইতিমধ্যে ৪৫ হাজারেরও বেশি মানুষ এটি দেখেছে। ৮০০ এরও বেশি মানুষ এটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
লোকাল ট্রেনের প্রতিদিনকার এমন যাত্রা নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ বলেছেন, এটিই ভারতের রেলওয়ের বাস্তবতা। আরেকজন বলেছেন, এ পরিস্থিতির পরিবর্তন হোক।
