স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে

আপডেট : ৩১ মে ২০১৯, ১২:৫৬ এএম

স্বাস্থ্যোজ্জ্বল ও সুন্দর চুল আমাদের দৈহিক সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। ঝলমলে চুল পেতে প্রয়োজন নিয়মিত যত্নের। একেক জনের চুলের ধরন ও প্রকৃতি একেক রকম। সব ধরনের চুলের যত্নেই কিছু নিয়ম মেনে চলতে হবে, তবেই পাবেন স্বাস্থ্যোজ্জ্বল চুল

ভেজা চুল কখনোই আঁচড়াবেন না। চুলের জট ছাড়ানোর জন্য বড় দাঁতের চিরুনি ব্যবহার করুন। এতে চুল ছিঁড়ে যাওয়ার আশঙ্কা কম থাকে। চুল আঁচড়ানোর জন্য কাঠের চিরুনি বাছাই করা উত্তম।

সপ্তাহে অন্তত একবার চুলকে ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্ট দিন। চুলের যতেœ বা সৌন্দর্য বাড়াতে  কড়া কেমিক্যাল ব্যবহার করবেন না।

সপ্তাহে অন্তত তিনবার উষ্ণ তেল দিয়ে চুলের গোড়ায় মালিশ করুন। এতে চুলের গোঁড়ার আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে।

মালিশের জন্য আমন্ড অয়েল বা সাধারণ নারকেল তেল ব্যবহার করতে পারেন। ঘণ্টাখানেক পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করা থেকে বিরত থাকুন। এর ফলে চুল রুক্ষ হয়ে যায়।

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য পুষ্টিকর খাবার-দাবার খুবই জরুরি। ফলের রস আর সবুজ সবজি দুধ আর টক দই খেতে পারেন।

ক্লান্তি, অবসাদ চুলের স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। তাই চাপমুক্ত থাকতে হবে।

পরিমিত ঘুমান। পরিমিত ঘুম চুল ও ত্বকের অনেক সমস্যার সমাধান করে দেয়।

চুল বেশি শক্ত করে বেঁধে রাখবেন না। এতে করে চুল ভঙ্গুর হয়ে যায় বেশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত