শ্বশুরের হাতে জামাতা খুন ছেলের ছুরিকাঘাতে বাবা

আপডেট : ৩১ মে ২০১৯, ০১:২৫ এএম

বগুড়ায় ছেলের উপর্যুপরি ছুরিকাঘাতে স্থানীয় বিএনপি নেতা পিতা, কিশোরগঞ্জে সৎ শ্বশুরের দায়ের কোপে জামাতা এবং জয়পুরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত হয়েছেন।  জেলা প্রতিনিধিদের পাঠানো খবর

বগুড়া : বগুড়ার নন্দীগ্রামে ছেলের ছুরিকাঘাতে খুন হয়েছেন বিএনপি নেতা আনোয়ার হোসেন (৫০)। অন্যদিকে বাবার ছুরিকাঘাতে আহত হয়েছেন ছেলে রনি আহম্মেদ (২৮)। নিহত আনোয়ার হোসেন নন্দীগ্রাম পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় নন্দীগ্রাম পৌর এলাকার পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। পরিবহনের আয়-ব্যয়ের হিসাব বাবা-ছেলের মধ্যে এ খুনোখুনির ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে পারিবারিক কলহের জের ধরে সৎ মেয়ের স্বামীকে কুপিয়ে খুন করেছেন পিতা। গতকাল বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহতের নাম ওমর ফারুক (৩০)। তিনি হিন্দু থেকে মুসলমান হয়েছিলেন। ওমর ফারুক ওরফে রূপন বণিক শহরের বত্রিশ জেলা সরণি মোড় এলাকার মৃত মধুচন্দ্র বণিকের ছেলে। অন্যদিকে শ্বশুরের নাম আবুবক্কর (৫৫)। শ^শুর ঘটনার পর থেকেই পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওমর ফারুক গতকাল বৃহস্পতিবার  দুপুরে ওমর ফারুক শ্বশুরবাড়িতে গেলে জামাই-শ্বশুরের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আবুবক্কর ধারালো দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে ওমর ফারুককে ঘটনাস্থলেই হত্যা করেন।

জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রনি বাবু (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার রাত ১২টার দিকে পাঁচবিবি রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক পাঁচবিবি উপজেলার বালিঘাটা চাতালপাড়া এলাকার আহাদ আলী ম-লের ছেলে। স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে পাঁচবিবি রেলস্টেশন এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কয়েক দুর্বৃত্ত রনিকে আঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান রনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত