উত্তরায় প্লট জালিয়াতি

রাজউক কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

আপডেট : ৩১ মে ২০১৯, ০১:৫৯ এএম

জালিয়াতি করে উত্তরা মডেল টাউনে একটি প্লট দখলের অভিযোগে রাজউকের সাবেক তত্ত্বাবধায়ক (আইন) মো. মেরাজ আলীসহ সাতজনের বিরুদ্ধে মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চার্জশিটে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে উত্তরা মডেল টাউনের ৫ নম্বর সেক্টরের ৯-সি নম্বর রোডের ১ নম্বর প্লটের মালিকানার বিষয়ে আদালতে বিচারাধীন মামলাসংক্রান্ত রাজউকের আইন শাখায় খোলা নথির বিষয়টি পাশ কাটিয়ে যান। মামলার বিষয়টি গোপন করে নামজারি অনুমোদন দেওয়া হয়। ২৮০ বর্গগজ প্লটটি দখলের অভিযোগে ২০১৮ সালের ১৪ আগস্ট মতিঝিল থানায় মামলা করা হয়।

আসামিরা হলেন রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষের (রাজউক) সাবেক তত্ত্বাবধায়ক (আইন) মো. মেরাজ আলী। তিনি পরবর্তী সময়ে সহকারী পরিচালক (এস্টেট) হন এবং বর্তমানে তিনি অবসর প্রস্তুতি ছুটিতে আছেন। অপর আসামিরা হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জের নুর জাহান বেগম, মোস্তফা জামান, মোস্তফা কামাল, মোস্তফা মহসিন, মিজানুর রহমান ও নিলুফা রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত