‌‘সঠিক পরিকল্পনার কারণে ঈদে ঘরমুখো মানুষের কষ্ট লাঘব হয়েছে’

আপডেট : ০২ জুন ২০১৯, ১২:৫৩ পিএম

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আসন্ন ঈদে নির্বিঘ্নে ঘরমুখো মানুষ বাড়ি ফিরছেন। সরকারের সঠিক পরিকল্পনার কারণে সব জায়গায় ঈদে ঘরমুখো মানুষের কষ্ট লাঘব হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “এবার ঈদে দুর্ভোগের পরিবর্তে আনন্দমুখর পরিবেশে মানুষ বাড়ি ফিরছে। যার দরুন এবার মহাসড়কসহ কোথাও যানজট নাই।”

এ সময় শিমুলিয়া ঘাটের সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ারসহ সকল ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী। তিনি ফেরি, লঞ্চ, স্পিডবোট ঘাট, পুলিশ কন্ট্রোল রুম, ওয়াচ টাওয়ার, ঢাকা-মাওয়া মহাসড়ক পরিদর্শন করেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর মাহবুব-উল-ইসলাম, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহা. হারুন-অর-রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান, লৌহজং থানার ওসি মনির হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত