রীতেশ দেশমুখ। খুব একটা সোশ্যাল মিডিয়ায় দেখা গেলেও তিনি এখন রীতিমতো চর্চিত নাম। সম্প্রতি স্ত্রী অভিনেত্রী জেনেলিয়া ডি সুজা ইনস্টাগ্রামে তার একটি ছবি শেয়ার করেছেন। রীতিমতো হয়েছেন ট্রলড।
ছবিটি শেয়ার করে ক্যাপশনে জেনেলিয়া লিখেছেন, “রীতেশকে বলেছিলাম নতুন লুক দিয়ে আমাকে চমকে দিতে। ও ফিরল কাঠবিড়ালির লাল লেজ নিয়ে। দারুণ না?”
যদিও রীতেশের এমন লুক সমালোচিতও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
অনেকের মত, এই স্টাইল একেবারেই মানাচ্ছে না রীতেশের মতো অভিনেতাকে। অনেকের আবার বক্তব্য, স্টাইল স্টেটমেন্টের কোনো ধারণাই নেই তার।
যদিও এ নিয়ে কোনো কথার উত্তরই দেননি রীতেশ।
