ওসির নির্যাতন সইতে না পেরে এসআইয়ের আত্মহত্যা

আপডেট : ০৩ জুন ২০১৯, ১২:০৯ এএম

সিলেটের গোয়াইনঘাট থানার ওসির নির্যাতন সইতে না পেরে ওই থানার এসআই সুদীপ বড়–য়া (৪৫) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ তার মেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রী মুন্না বড়–য়ার। তিনি বলেন, ‘ওসির মানসিক নির্যাতনের কারণে বাবা আত্মহত্যা করেছেন। গতকালও আমার সঙ্গে আলাপকালে বাবা বলেন, তিনি এ থানায় আর থাকতে চান না।’

গোয়াইনঘাট থানার ওসি আবদুল জলিল বলেন, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা সুদীপ প্রায় ২৮ বছর ধরে পুলিশের চাকরি করেন। কনস্টেবল থেকে পদোন্নতি পেয়ে এসআই হন। গত ১৬ ফেব্রুয়ারি তিনি গোয়াইনঘাট থানায় যোগদান করেন। গতকাল রবিবার দুপুর ২টা পর্যন্ত তিনি থানায় দায়িত্বরত ছিলেন। এরপর আড়াইটার দিকে ভবনের কক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত