মুক্তি পেতে যাচ্ছে পরিচালক তনুজা চন্দ্রের নতুন ছবি 'অ্যা মনসুন ডেট'। ছবির বিষয়বস্তুতে উঠে আসবে সমকামিতা। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা।
পরিচালক তনুজা চন্দ্রের কথায়, 'শর্টফিল্ম এমন একটা মাধ্যম যার মধ্যমে স্বাধীনতা, সমতা এই বিষয়গুলি খুব ভালোভাবে তুলে ধরা যায়। এখানে অনেক কিছুই দেখানো যায়, যেগুলি হয়তো পূর্ণ দৈর্ঘ্যের সিনেমাতেও দেখানো সম্ভব হয় না। এ ছবির দৈর্ঘ্য যেহেতু ছোট, তাই হয়ত অনেক ক্ষেত্রে আফসোস ও অনুশোচনার জায়গা থাকে। তবে এই শর্টফিল্মের মাধ্যমেই সমাজের সমস্যাগুলো আলো খোলামেলাভাবে, সহজভাবে পরিচালক তুলে ধরতে পারেন। ''
'অ্যা মনসুন ডেট' এর চিত্রনাট্য লিখেছেন গজল ধানিওয়াল, যিনি এর আগে সোনম কাপুর,অনিল কাপুর অভিনীত 'এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা'র মতো চিত্রনাট্যও লিখেছেন।
ওই সিনেমার বিষয়বস্তুতেও ছিল সমকামী প্রেম।
'অ্যা মনসুন ডেট'-ছবির বিষয়ও এক নারীকে ঘিরেই আবর্তিত হবে। যে তার জীবনে গোপন রহস্য তার ভালোবাসার মানুষকে জানাবে।
ইতিমধ্যেই তনুজা চন্দ্রের এই ছবিটি উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ডিডব্লিউএফ সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে।
৫ জুন 'ইরোস নাও' নামক ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছি ছবিটি।
