বায়ু দূষণে অসুস্থ হওয়ায় রাষ্ট্রের বিরুদ্ধে মা-মেয়ের মামলা!

আপডেট : ০৬ জুন ২০১৯, ০১:০৪ পিএম

অসুস্থ হয়েছেন বায়ু দূষণের কারণে। মা-মেয়ে মামলা করেছেন রাষ্ট্রের বিরুদ্ধে। অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে প্যারিসে।

ভুক্তভোগী মা-মেয়ের অভিযোগ, বায়ু দূষণ ঠেকাতে পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ার ফলে তাদের নিশ্বাসের নানা সমস্যা দেখা দিয়েছে।

ডয়চে ভেলে জানিয়েছে, ৫২ বছর বয়সী মা বর্তমানে অসুস্থতার কারণে কর্মবিরতিতে। তার ১৬ বছরের মেয়ে ভুগছে হাঁপানিতে। ডাক্তারের পরামর্শে প্যারিস ছেড়ে অর্লিন্স শহরে থাকতে শুরু করেছেন তারা। চিকিৎসা ও অন্যান্য ক্ষতিপূরণ চেয়ে রাষ্ট্রের কাছে ১৬০, ০০০ ইউরো দাবি করেছেন তারা।

রেস্পায়ার নামের একটি বেসরকারি সংস্থা ফ্রান্সের প্রায় ৫০ জনকে বেশ কিছুদিন ধরে এমন মামলায় আইনি সহায়তা প্রদান করছে, যাতে তারা রাষ্ট্রকে এ বিষয়ে চাপে রাখতে পারেন ও নীতিগত বদল আনতে পারেন।

পাবলিক হেলথ ফ্রান্স এজেন্সি'র মতে, প্রতি বছরে ফ্রান্সে আনুমানিক ৪৮,০০০ জন বায়ু দূষণজনিত রোগের কারণে মারা যান।

সমস্যার মোকাবিলা করতে ২০১৬ সালের ডিসেম্বরে বাড়ন্ত শীত ও স্মগের পরিস্থিতিতে রাষ্ট্রের পক্ষে বসানো হয় যানবাহন চলাচলের ওপর কড়াকড়ি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত