ঈদে কোলাকুলি ইসলামের দৃষ্টিতে ভালো নয়: দেওবন্দ

আপডেট : ০৬ জুন ২০১৯, ০৬:৩৩ পিএম

ভারতের দারুল নউলুম দেওবন্দ কর্তৃপক্ষ জানিয়েছে ঈদে কোলাকুলি ইসলামের দৃষ্টিতে ভালো নয়।

দেওবন্দের ধর্মীয় নেতারা বলেন, যদি কেউ কোলাকুলি করতে আসেন তাহলে তাকে ভালোবাসা ও মর্যাদার সঙ্গে তা থেকে বিরত রাখতে হবে।

ভারতের উত্তর প্রদেশের সাহারানপুরের দেওবন্দ কর্তৃপক্ষের দেওয়া এমন ফতোয়া ফেসবুকসহ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। 

পাকিস্তানের এক ব্যক্তি এ বিষয়ে প্রশ্ন তুললে তারা এ ফতোয়া দেন।  

তবে দীর্ঘদিন পর কারু সঙ্গে দেখা হলে কোলাকুলি করা যাবে বলে জানান তারা।

খবর ইন্ডিয়া টুডে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত