বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান ও শ্রীলঙ্কা মধ্যকার বিশ্বকাপ লড়াই। বৃষ্টির কারণে ম্যাচটির টসও হয়নি।
ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ সময় সাড়ে তিনটা স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মুখোমুখি হওয়ার কথা ছিল দল দুটির। বৃষ্টির বাধায় তা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময় রাত পৌনে ৯টায় আম্পায়াররা খেলা বাতিলের সিদ্ধান্ত নেন। এর ফলে দুই দল একটি করে পয়েন্ট পাবে।
আসরে দুই দলেরই এটা তৃতীয় ম্যাচ। দুই দলই একটি ম্যাচ হেরেছে।
সরফরাজ আহমেদের দল ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেটে হারের পর স্বাগতিক ও ওয়ানডের এক নম্বর দল ইংল্যান্ডকে হারিয়ে ছন্দে ফিরেছে।
অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটে হারে শ্রীলঙ্কা। কিন্তু পরের ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে পাওয়া ১৮৬ রানের পুঁজি নিয়ে প্রাণপণ লড়াই করে শেষ পর্যন্ত ৩৪ রানের জয় তুলে নেয় দিমুথ কারুনারত্নের দল।
