শ্রীদেবীকে অনুসরণ করে নায়িকা হয়েছেন কারিনা

আপডেট : ০৮ জুন ২০১৯, ০৩:১৬ পিএম

ছোটবেলা থেকে শ্রীদেবীকে অনুসরণ করে আজকের হিরোইন হয়েছেন কারিনা কাপুর খান। তিনি নিজেই এ কথা জানিয়েছেন।

ভারতীয় একটি দৈনিকের সঙ্গে আলাপকালে কারিনা বলেন, ‘আমি ছোটবেলা থাকে শ্রীদেবীর ফ্যান। তার নাচ ফলো করেই আজ আমি হিরোইন।’

অভিনয়ে আসার কথা মনে করতে গিয়ে তিনি জানান, ‌‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স’ দিয়ে মিডিয়ায় পা রাখেন তিনি। সেটাই ছিল তার প্রথম কাজ।

বিখ্যাত নৃত্যশিল্পী বিরজু মহারাজের সঙ্গে নাচতে না পারার জন্য তিনি আক্ষেপ করেন, ‘এতদিন শিল্পী হিসেবে কাটিয়েও এখনও পণ্ডিত বিরজু মহারাজের সঙ্গে কোনও কাজ করা হয়নি, এটাই আমার একমাত্র আক্ষেপ। ’

নিজের পরিবারের নাচের ইতিহাসের কথা উল্লেখ করে কারিনা বলেন, ‘আমাদের পরিবারের রক্তে নাচ আছে। নাচের একটা পরম্পরা আছে। ঠাকুরদা রাজকাপুরের নাচের সঙ্গে যেমন শাম্মী কাপুরের নাচের তুলনা করা যায় না, তেমনি আমার দিদি কারিশ্মার নাচের সঙ্গে অন্য কারো তুলনা করা যায় না। প্রত্যেকের নাচের স্টাইল আলাদা আলাদা। আর এটাই আমাদের পরিবারের বৈশিষ্ট্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত