চট্টগ্রামে ‘ছিনতাইকারী’ গুলিবিদ্ধ, অস্ত্র উদ্ধার

আপডেট : ০৯ জুন ২০১৯, ০১:০৪ এএম

নগরের পশ্চিম খুলশী এলাকায় কথিত বন্দুকযুদ্ধে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হওয়ার দাবি করেছে পুলিশ। খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ‘গতকাল শনিবার ভোরে পশ্চিম খুলশী এলাকার নীলাচল হাউজিং সোসাইটি সংলগ্ন পাহাড়ে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় ছিনতাইকারীরা গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থল থেকে রুবেল নামে একজনকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’ এ সময় আরও দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার এবং দুই রাউন্ড কার্তুজসহ একটি এলজি ও দুটি ছুরি উদ্ধার করা হয় বলে জানান তিনি। পুলিশের তথ্যে গ্রেপ্তারকৃতরা হলোÑ গুলিবিদ্ধ মো. রুবেল (২২), মো. জাহিদ (১৮) ও শান্ত (১৭)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত