কিশোরগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগে দুই কালোবাজারিকে র্যাব-১৪ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। আদালত তাদের দ-িত করে। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। দ-িত দুজন হলেন মো. ইমাম হোসেন পিপুল (৪৮) ও সজল (৩৯)। দণ্ডিত পিপুল কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া ও সজল শহরের পূর্ব তারাপাশা এলাকার বাসিন্দা।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, গতকাল রবিবার দুপুরের দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে রেলের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত মো. ইমাম হোসেন পিপুল ও সজলকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন তারিখের কিশোরগঞ্জ টু ঢাকা, কিশোরগঞ্জ টু চট্টগ্রামগামী রেলের আগাম ২৯টি টিকিট উদ্ধার করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই রেলের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই টিকিট কালোবাজারির প্রত্যেককে এক মাস করে কারাদ- প্রদান করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচএম খোদাদাদ হোসেন।
