ব্রিফকেস দেখে আতঙ্ক, মিলল প্রসাধনী

আপডেট : ১০ জুন ২০১৯, ০১:০০ এএম

রাজধানীর বিজয় সরণিতে সড়কের পাশে ব্রিফকেস দেখে বোমাতঙ্কের পরে সেটি খুলে কিছু প্রসাধনী পেয়েছে পুলিশ। গতকাল রবিবার সকালে এ আতঙ্ক ছড়ায়। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সড়কে ব্রিফকেস দেখে ভীত হয়ে পথচারীরা থানায় খবর দেয়। পুলিশ এসে পুরো সড়ক ঘিরে রাখে। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে ডাকা হয়।

ঘণ্টাখানেক পরীক্ষা-নিরীক্ষা করে দুপুর সাড়ে ১২টায় ব্রিফকেস খোলেন তারা। এতে প্রথমে বেরিয়ে আসে তিনটি লিপস্টিক। এছাড়া নারীদের কিছু প্রসাধনী পাওয়া যায়।

তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘এটি একটি সাধারণ ব্রিফকেস ছিল। ভেতরে কিছু কসমেটিকস পাওয়া গেছে। কে বা কারা এটি ফেলে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি।’ তিনি বলেন, ‘একটি ভবনের পাশে প্রথম ব্রিফকেসটি দেখে বোমা আছে ভেবে শ্রমিকরা পুলিশকে জানায়। পুলিশ সতর্কতার অংশ হিসেবে ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেয়।’

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত