‘এলিয়েনের ছিনতাই করা’ ভারতীয় বিমানের ধ্বংসাবশেষ মিলেছে

আপডেট : ১১ জুন ২০১৯, ০৪:৪১ পিএম

‘এলিয়েন কর্তৃক ছিনতাই হওয়া’ ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ পরিবহন বিমানটির ধ্বংসাবশেষ মিলেছে।

মঙ্গলবার দেশটির অরুণাচল প্রদেশে সিয়াং জেলায় নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ মিলে।

গত ৩ জুন স্থানীয় সময় দুপুরে উড্ডয়নের কিছুক্ষণ পর রাডার থেকে হারিয়ে যায় বিমানটি। তখন থেকেই বিমানটির খোঁজে তল্লাশি অভিযান চলছিল।

রাডার থেকে হারিয়ে যাওয়ার সময় বিমানটিতে ১৩ জন যাত্রী ছিলেন। এদের মধ্য সাতজন বিমান বাহিনীর পাইলট আর ছয়জন দাপ্তরিক কর্মী।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, একটি মিগ-১৭ হেলিকপ্টার বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পায়।

এদিকে বিমানটির খোঁজ মিলতে দেরি হওয়ায় ‘জি হিন্দুস্তান’ নামের একটি বেসরকারি চ্যানেল দাবি করে বসে, এএন-৩২ বিমানটি ছিনতাই হয়েছে। আর অপহরণের নেপথ্যে কোনো মানুষ বা সন্ত্রাসী সংগঠন নয়, রয়েছে ভিনগ্রহের প্রাণীরা। তারা মাঝ আকাশ থেকে বিমানটিকে উড়িয়ে নিয়ে গেছে!

একটি ভাইরাল ভিডিও ক্লিপে দেখা যায়, ওই সংবাদমাধ্যমের এক সঞ্চালক ব্যাখ্যা করছেন কীভাবে এলিয়েনরা বিমানটিকে উড়িয়ে নিয়ে যায়।

‘জি হিন্দুস্তান’র এই দাবি ঘিরে এখন নেট দুনিয়ায় হাসির ঝড় উঠছে। কেউ কেউ বলছেন, ভারতীয় সংবাদমাধ্যমের এই আবিষ্কার নাসার বিজ্ঞানীদেরও চমকে দেবে!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত