সিলেটে মৎস্যজীবী সেজে আসামি ধরল পুলিশ

আপডেট : ১১ জুন ২০১৯, ০৮:৫৮ পিএম

সিলেটের জৈন্তাপুর উপজেলায় মৎস্যজীবী সেজে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে উপজেলার ভাইট গ্রাম হাওর থেকে জৈন্তাপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি জৈন্তাপুরের ভাইট গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে বিলাল উদ্দিন (৩০)।

জৈন্তাপুর থানার ওসি খান মঈনুল জাকির জানান, বিলাল উদ্দিন পৃথক দুইটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন ধরে সে পলাতক। পুলিশ অনেক চেষ্টা করেও তাকে গ্রেপ্তার করতে পারছিল না। গোপনসূত্রে পুলিশ খবর পায় বিলাল ভাইট গ্রাম হাওরে মাছ ধরছে। তখন থানার এসআই প্রদীপ রায় সঙ্গীয় ফোর্স নিয়ে মৎস্যজীবী সেজে নৌকা ও জাল নিয়ে ওই হাওরে যান। তারা মাছ ধরার নামে কৌশলে বিলালের নৌকার কাছাকাছি গিয়ে তাকে গ্রেপ্তার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত