ওষুধে ব্যয় বাড়বে মিথুনের, বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব দেখা দেবে মীনের

আপডেট : ১২ জুন ২০১৯, ০৮:২৩ এএম

মেষ : পাওনা অর্থ আদায় হবে। কর্মক্ষেত্রে বাধা আসবে না। আয় বাড়বে।

বৃষ : সাহিত্যকর্মে সম্মান বাড়ার যোগ আছে। চাকরিতে দায়িত্ব বাড়বে। ধৈর্য ধরে কাজ করলে সফলতা আসবে।

মিথুন : চাকরিতে উন্নতি যোগ আছে। ঠিকাদারি ব্যবসা ভালো চলবে। ওষুধে ব্যয় বাড়বে।

কর্কট : আত্মীয়র জন্য ব্যয় বাড়বে। ভ্রমণ দুর্ঘটনা যোগ আছে। কর্মক্ষেত্রে কাজের চাপ কম আছে।

সিংহ : ভূ-সম্পত্তি হস্তগত হবে। আয় বাড়বে। আংশিক অর্থ সঞ্চয় হবে।

কন্যা : কর্মক্ষেত্রে গোলযোগ নিজের নিয়ন্ত্রণে থাকবে। নৌযানে ভ্রমণে সতর্ক থাকুন। দুর্ঘটনা ঘটতে পারে। ঠান্ডা-গরমে রোগ বাড়তে পারে।

তুলা : অন্যের ওপর নেতৃত্ব খাটাতে গিয়ে শত্রু বাড়বে এবং কাজের ক্ষতি হবে।

বৃশ্চিক : রাজনীতিবিদদের প্রতিদ্বন্দ্বীরা খুবই বিরোধিতা করবে। শেষ পর্যন্ত বিজয়ী হবে। তবে অর্থ জমতে দেরি হবে।

ধনু : নিজের মানসিক দুর্বলতার সুযোগে প্রতিপক্ষ দৈহিক আঘাতের চেষ্টা করবে। কাজে অবসাদ দেখা দেবে। ব্যয় বাড়বে।

মকর : বিদেশ ভ্রমণ যোগ থাকলেও খুব শুভ হবে না। কাজে গতি  নেই। আয় থেকে ব্যয় বাড়বে।

কুম্ভ : স্ত্রীর জন্য সংসারে অশান্তি দেখা দিতে পারে। সন্তানের দুর্ঘটনা বা রোগ বাড়বে। আইন আংশিক পক্ষে কাজ করবে।

মীন : ব্যবসায় চাপ থাকবে, কিন্তু ভালো কর্মচারী পাওয়া যাবে না। চাকরিতে পদোন্নতি যোগ আছে। ভ্রমণে বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত