রণবীরের স্ত্রীর চরিত্রে দীপিকা নিচ্ছেন ১৪ কোটি রুপি

আপডেট : ১৩ জুন ২০১৯, ০৫:১৯ পিএম

সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় পরপর তিন সিনেমায় অভিনয় করেছিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। সেই সব বিয়ের আগের কাহিনি।

বিয়ের পর এই প্রথম তারা পর্দায় আসতে যাচ্ছেন। আর এর জন্য দীপিকা নিচ্ছেন রেকর্ড পারিশ্রমিক।

কবির খানের ‘৮৩’ সিনেমায় ক্রিকেটার কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন রণবীর। সম্প্রতি জানা গেল, ক্রিকেট কিংবদন্তির স্ত্রী রুমি ভাটিয়ার চরিত্রে দেখা যাবে দীপিকাকে।

ভারতীয় গণমাধ্যম জানায়, ‘৮৩’-তে অভিনয়ের জন্য ১৪ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন দীপিকা। যা এই জুটির আগের সিনেমা ‘পদ্মাবত’-এর চেয়েও বেশি।

১৯৮৩ সালে বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের চ্যাম্পিয়ন হওয়ার গল্পে নির্মিত হচ্ছে ‘৮৩’। তবে অনেকেই ধারণা করছেন, ছবিতে দীপিকার চরিত্রের ব্যাপ্তি কম।

বুধবার ‘৮৩’-তে অভিনয়ের কথা স্বীকার করেছেন দীপিকা নিজেই। ইনস্টাগ্রামে এক পোস্টে নির্মাতার উদ্দেশে লেখেন, “ধন্যবাদ কবির খান।”

ভারতের ধর্মশালায় সম্পন্ন হয়েছে সিনেমাটির প্রথম লটের দৃশ্যায়ন। বর্তমান ইউনিট রয়েছে লন্ডনে, দুই দিন আগে সেখানে যোগ দিয়েছেন দীপিকা।

সবকিছু ঠিক থাকলে ২০২০ সালের ১০ এপ্রিল মুক্তি পাবে ‘৮৩’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত