বিমান পরিবহন ও পর্যটনে বরাদ্দ বেড়ে দ্বিগুণ হচ্ছে

আপডেট : ১৪ জুন ২০১৯, ০২:২৩ এএম

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ দ্বিগুণেরও বেশি বাড়ানো হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৫০৮ কোটি টাকা বরাদ্দ থাকলেও নতুন অর্থবছরে তা বাড়িয়ে ৩ হাজার ৪২৬ কোটি টাকা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত