মেষ: কর্মক্ষেত্রে অগ্রগতি নেই, আত্মীয়র থেকে অতৃপ্তি যোগ। বন্ধুরাও পক্ষে কাজ করবেন না।
বৃষ: আয়-উপার্জন বাড়বে, কিন্তু দাম্পত্য জীবনে অতৃপ্তি ও অশান্তি থাকবে। আইন পক্ষে কাজ করবে না। রোগের দাপট থেকেই যাচ্ছে।
মিথুন: কর্মক্ষেত্রে তৃপ্তি পাওয়া কঠিন হবে। মানসিক অশান্তি যোগ হবে। রোগে ভোগার শেষ নেই।
কর্কট: বিদেশ ভ্রমণের ছাড়পত্র পেতে আইনগত ঝামেলা হবে। বন্ধুদের পূর্ণ সমর্থন পাওয়া যাবে না। ব্যয় বাড়বে।
সিংহ: কর্মক্ষেত্রে সব সমস্যার সমাধান হবে। কাজে বন্ধুদের আংশিক সহযোগিতা পাওয়া যাবে। শিক্ষার্থীদের অর্থনৈতিক কিছুটা অসুবিধা থাকতে পারে।
কন্যা: কর্মে কিছুটা অতৃপ্তি থাকবে। অর্থের জন্য সংসারে দুশ্চিন্তা বাড়তে পারে। আত্মীয়রা কর্মক্ষেত্রে সহযোগিতা করবে।
তুলা: কাজের জন্য বিদেশ ভ্রমণ যোগ আছে। কাজের কিছুটা চাপ পড়বে। আয় বাড়বে।
বৃশ্চিক: পরিবেশ খুব সুন্দর ও সপক্ষে না থাকায় কাজে অনীহা দেখা দেবে।
ধনু: গোপন শত্রুর তৎপরতায় ব্যয় বাড়বে। আংশিক অর্থ ব্যবসায় লগ্নি হতে পারে। গায়ের ব্যথা বাড়তে পারে।
মকর: কর্মে অতৃপ্তি থাকলেও ভ্রমণে অতৃপ্তি থাকবে না। ব্যয় বাড়ার জন্য অর্থ সঞ্চয় হবে না। স্বাস্থ্যের দিকে নজর দিন।
কুম্ভ: রাজনৈতিক কর্মকাণ্ডে কিছুটা স্বস্তি পাওয়া গেলেও আয় বাড়বে না। বিদেশ ভ্রমণের ইচ্ছা হবে। সাবধানে পথ চলুন।
মীন: কাজের চাপ বাড়বে। ব্যবসা গতি পেলেও আয় বাড়বে না। কাজে বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে।
