নদীতে গোসল করতে নেমে দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু

আপডেট : ১৪ জুন ২০১৯, ০৭:২২ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন বাগানবাজার ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তের ফেনী নদীতে গোসল করতে নেমে একই পরিবারের দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ফেনী নদীর চিকনছড়া এলাকায় ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- পুরাতন রামগড় গ্রামের বোরহান উদ্দিনের  দুই ছেলে জুবায়ের হোসেন (১৪) ও আজহার উদ্দিন (১২) এবং পূর্ব হলদিয়া বাগানবাজারের মো. আলীর ছেলে তৌহিদুল আলম (৭)।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দুই ভাইসহ নিহত তিনজন দুপুর ২ টার দিকে ফেনী নদীতে গোসল করতে নেমে আর ফিরে আসেনি। পরে পরিবারের লোকজন জানতে পেরে পুলিশে খবর দেয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে ৩ শিশুর লাশ উদ্ধার করে ডুবুরি দল।

জানতে চাইলে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিয়া আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, 'গোসল করতে নেমে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ফেনী নদীতে তিন শিশুর মৃত্যু হয়েছে। পরে নিহত তিন শিশুর লাশ উদ্ধার করে চট্টগ্রামের ডুবুরি দল।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত