মতবিনিময় সভায় আতিকুল

অবৈধ পার্কিংয়ে চক্রাকার বাস চলাচলে সমস্যা

আপডেট : ২০ জুন ২০১৯, ০২:০৭ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সড়কে অবৈধ পার্কিংয়ের কারণে চক্রাকার বাস চলাচলে সমস্যা হচ্ছে। আর এর জন্য আপনারাই (জনগণ) দায়ী। গতকাল উত্তরায় চলমান চক্রাকার বাসের সেবার মান উন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, উত্তরায় অনেক চৌরাস্তা থাকার পরও আমরা সেবাটি সঠিকভাবে দিতে পারছি না। গাড়ি, বিশেষ করে কার পার্কিংয়ের কারণে ফুটপাত ও রাস্তাগুলো দখল হয়ে আছে। যে কারণে যানজট লেগে থাকে। চক্রাকার বাসগুলো চলাচল করতে পারছে না। তিনি বলেন, সুন্দর উত্তরা ও সুন্দর নগরী গড়তে কাজ করে যাচ্ছি। এ জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত