ইরান নিয়ন্ত্রিত আকাশসীমায় যুক্তরাষ্ট্রের সব ধরনের আকাশযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এ জরুরি নিষেধাজ্ঞা দেয় বলে জানায় রয়টার্স।
এ নিষেধাজ্ঞার ফলে ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালি এবং ওমানের আকাশসীমায় কোনো ধরনের মার্কিন বিমান উড়বে না।
বৃহস্পতিবার হরমুজ প্রণালির আকাশসীমায় ১৩০ মিলিয়ন মূল্যের গোয়েন্দা নজরদারির মার্কিন ড্রোন ধ্বংস করে ইরান। এ ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়।
এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইরানে হামলার নির্দেশ দিলেও পরবর্তীতে পিছিয়ে আসেন।
এফএএ জানায়, যে আকাশসীমা মার্কিন ড্রোনটি ধ্বংস করে ইরান, ঠিক একই সময় তার আশপাশে ছিল একাধিক মার্কিন বেসামরিক বিমান। ফলে হামলার ঝুঁকি এড়াতে ওই অঞ্চল এড়িয়ে চলতে বলা হয়েছে সকল বিমানকে।
