ইরানের সমরাস্ত্র ব্যবস্থায় সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের মার্কিন ড্রোন ভূপাতিত করার ঘটনায় সৃষ্ট উত্তেজনায় এ হামলা চালালো ওয়াশিংটন।
ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে রবিবার বিবিসি জানায়, সাইবার হামলার করে ইরানের রকেট ও মিসাইল লঞ্চার নিয়ন্ত্রণকারী কম্পিউটারগুলো অকেজো করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার হরমুজ প্রণালির আকাশসীমায় ড্রোনটিতে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে ১৩০ মিলিয়ন ডলার মূল্যের একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করে ইরানের বিপ্লবী গার্ড।
এর পরেই প্রাথমিকভাবে ইরানের রাডার ব্যবস্থা এবং মিসাইল ব্যাটারিতে আঘাত হানার অনুমোদন দেন তিনি। শুক্রবার সকালে এই হামলা হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এ সিদ্ধান্ত থেকে ফিরে আসেন তিনি।
তবে এখন প্রকাশ হলো, সমরাস্ত্র ব্যবস্থায় সাইবার হামলা চালিয়েছে ওয়াশিংটন। একে 'বড় ধরনের হামলা' বলেছেন ট্রাম্প। তবে ইরান এ বিষয়ে এখনো কোনো ধরনের প্রতিক্রিয়া জানায়নি।
