স্কুল মাঠেই ট্রাক চাপায় প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর

আপডেট : ২৪ জুন ২০১৯, ০৮:০৮ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাগলা বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ঢুকে ওই স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র মারুফ হোসেন (৯) কে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।

নিহত মারুফ হোসেন এ সময় স্কুলে অন্যান্য ছাত্রদের সাথে ওই মাঠে খেলছিল। মারুফ বোয়ালিয়া উত্তরপাড়া গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ জানান, বোয়ালিয়া চান্দেরপাড়া গ্রামের আরিফুল নামের এক ট্রাক হেলপার সোমবার দুপুরে পাগলা বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ট্রাক চালিয়ে ড্রাইভিং শিখছিল। এ সময় ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে খেলারত ওই ছাত্রকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি আটক করে। ঘটনার সাথে সাথে ঘাতক হেলপার আরিফুল পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

এদিকে, স্কুল ছাত্র নিহতর খবর পেয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান ও পৌর মেয়র নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা ও মেয়রের পক্ষ থেকে ৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত