সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

আপডেট : ২৫ জুন ২০১৯, ০৪:৪৭ পিএম

সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার ১১৬তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে বেলা ১১ টায় এই সভা শুরু হয়।

জানা যায়, সভায় সমন্বিত ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে বলে একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়।

ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অর্থ অপচয় ও ভোগান্তির কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য জানিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুন-উর-রশিদ আসকারী দেশ রূপান্তরকে বলেন, রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিয়ে সমন্বিত ভর্তি পরীক্ষায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। এর মধ্য দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি নিরসন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত