ঝিনাইদহে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রাইভেট শিক্ষক আটক

আপডেট : ২৬ জুন ২০১৯, ০১:৪৭ পিএম

ঝিনাইদহে সদর উপজেলার নগরবাথান এলাকায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সমিত ঘোষ (২৭) নামের এক প্রাইভেট শিক্ষককে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার নগরবাথান গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক সমিত ঘোষ নগরবাথান ঘোষপাড়ার দুলাল ঘোষের ছেলে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান খান জানান, উপজেলার রসুলপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে প্রাইভেট পড়াতেন সমিত ঘোষ। সকালে নগরবাথান মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী তার কাছে প্রাইভেট পড়তে গেলে অন্য শিক্ষার্শীদের ছুটি দিয়ে তাকে শ্লীলতাহানি করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সমিত ঘোষকে আটক করে পুলিশের সোপর্দ করে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত