আটলান্টিকের নিচে মিষ্টি পানির সবচেয়ে বড় ভান্ডার!

আপডেট : ২৭ জুন ২০১৯, ০২:২৭ পিএম

আটলান্টিক সাগরের নিচে মিষ্টি পানির বড় একটি ভান্ডার পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম উপকূলে সমুদ্রের গভীরে গেলে দেখা যাবে আশ্চর্য এই ঘটনা।

সিএনএন জানায়, নিউ জার্সি থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত সমুদ্র উপকূলে সমুদ্রের নিচেই রয়েছে তাজা পানির এক বিশাল আধার।

এতে অন্তত ২৮০০ ঘন কিলোমিটার, যা প্রায় ৭৩৯ ট্রিলিয়ন গ্যালন মিষ্টি পানি রয়েছে বলে জানা গেছে। এই পানি অনায়াসেই ১১০ কোটি অলিম্পিক সাইজ সুইমিং পুল পরিপূর্ণ করে দেবে।

ধারণা করা হচ্ছে, সমুদ্রের নিচে এটিই পৃথিবীর বৃহত্তম মিষ্টির জলাধার।

কলম্বিয়া ইউনিভার্সিটি এবং দ্য উডস হোল ওশানোগ্রাফিক ইনস্টিটিউশনের এক জরিপে এই জলাধারের সন্ধান পাওয়া যায়।

ওই উপকূলকে ঘিরে চালানো এক গবেষণার ফলাফল নিয়ে গত সপ্তাহে একটি প্রবন্ধ প্রকাশিত হয় সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে। সেখানেই বিষয়টি উঠে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত