ইস্টার্ন ইউনিভার্সিটি ইঅ্যান্ডটি ফ্যাকাল্টির গ্র্যাজুয়েশন ডিনার

আপডেট : ৩০ জুন ২০১৯, ০৩:১৪ এএম

ইস্টার্ন ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ইঅ্যান্ডটি) ফ্যাকাল্টির গ্র্যাজুয়েশন ডিনার গত বুধবার রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশের প্রথিতযশা বিজ্ঞানী ড. এম কায়কোবাদ। অনুষ্ঠানে সদ্য গ্র্যাজুয়েশন শেষ করা ৪৫ শিক্ষার্থীসহ ফ্যাকাল্টির শিক্ষকরা অংশ নেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত হোসেন মোগল, সাবেক চেয়ারম্যান ও বর্তমান সদস্য আবুল খায়ের চৌধুরী, সদস্য এস কে সাইদুর রহমান, উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, ফ্যাকাল্টির উপদেষ্টা অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আমিনুল হক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মির্জা গোলাম রব্বানী  প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত