‘গেম অব থ্রোনস’ ভিলেনের নামে নতুন আবিষ্কৃত মৌমাছি

আপডেট : ০২ জুলাই ২০১৯, ০২:৪৯ পিএম

অস্ট্রেলিয়ায় আবিষ্কৃত নতুন প্রজাতির একটি মৌমাছির নাম রাখা হয়েছে ‘গেম অব থ্রোনস’ সিরিজের ভিলেন নাইট কিং-এর নামে।

গবেষকেরা জানান, এই মৌমাছির নাম রাখা হয়েছে প্যারামনোভিয়াস নাইটকিং। কারণ শীতকালেই প্রত্যঙ্গটি সবচেয়ে বেশি সতেজ থাকে। ভিলেন চরিত্রটির মতো এর মাথায় রয়েছে মুকুট সাদৃশ্য চুল। এর আচরণও অনেকটা ‘জোম্বি’র মতো।

মৌমাছিটি এক সেন্টিমিটার লম্বা। শীতকালে পাওয়া যায় পশ্চিম অস্ট্রেলিয়ার কিছু অঞ্চলে।

মূলত প্যারামনোভিয়াস নাইটকিং ২০১২ সালে ওয়ান্ডো ন্যাশনাল পার্কে আবিষ্কার করেন দুজন বিজ্ঞানী। কয়েক বছর পর পিএইচডি গবেষক জুয়ানকুন লি জানান, এটি পুরোপুরি নতুন প্রজাতি।

এরপরই এইচবিও’র হিট সিরিজের ভিলেনের নামে নামকরণ করা হয়। জানা যায়, নতুন প্রজাতি হিসেবে শনাক্তকারী জুয়ানকুন ‘গেম অব থ্রোনস’-এর ভীষণ ভক্ত।

পতঙ্গবিজ্ঞানীরা জানান, সারা পৃথিবীতে ৫ হাজার ২০০ হাজার প্রজাতির মৌমাছি শনাক্ত করা হয়েছে। এই তালিকার বাইরেও রয়েছে অনেক প্রজাতি।

এদিকে গত বছর অস্ট্রেলিয়ায় ২৩০ প্রজাতির নতুন প্রাণীর নামকরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত