দারুণ ছন্দে থাকা ভারতের রোহিত শর্মাকে ইনিংসের শুরুতেই ফেরানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারল না বাংলাদেশ। জীবন পেয়ে ভয়াবহ হয়ে উঠছেন এই ওপেনিং ব্যাটসম্যান। পেয়ে গেছেন অর্ধশতকের দেখা। ছুটছেন চলতি বিশ্বকাপে ব্যক্তিগত চতুর্থ শতকের দিকে।
৪৫ বলে ওয়ানডে ক্যারিয়ারে তার ৪৩তম শতকের দেখা পেলেন। এর মধ্যে রয়েছে চারটি চার ও তিনটি ছক্কার মার।
অথচ রোহিতকে ইনিংসের শুরুতেই উইকেট ছাড়া করতে পারতো টাইগাররা। বোলিংয়ে এসে প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারকে শর্ট বাউন্ডারি দিয়ে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন রোহিত। কিন্তু টাইমিং হয়নি। ডিপ স্কয়ার লেগ থেকে দৌড়ে গিয়ে ক্যাচ ধরতে গিয়েছিলেন তামিম। কিন্তু বুক উচ্চতার ক্যাচ মুঠোয় জমাতে পারেননি বাংলাদেশ দলের অন্যতম সেরা এই ফিল্ডার। তখন রোহিতের রান ছিল মাত্র ৯।
সেই রোহিতই এখন লম্বা ইনিংস খেলতে যাচ্ছেন। অপর ওপেনার লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে দলকে এনে দিয়েছেন দরুণ সূচনা। পনেরো ওভার শেষে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামা ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে বিনা উইকেটে ৮৭!
