রাশিয়ার নৌবাহিনীর ডুবোজাহাজে অগ্নিকাণ্ডে ১৪ ক্রু নিহত

আপডেট : ০২ জুলাই ২০১৯, ১১:২৮ পিএম

রাশিয়ার নৌবাহিনীর একটি গবেষণা ডুবোজাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ ক্রুর সবাই মারা গেছেন। গবেষণার কাজে নিয়োজিত ডুবোজাহাজগুলোকে ‘সাবমারসিবল’ বলে। যেটি ‘সাবমেরিন’ থেকে আলাদা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো এখবর দিয়েছে বলে মঙ্গলবার জানায় বিবিসি।

বিবিসি জানায়, সমুদ্রের তলদেশে সোমবার বায়োমেট্রিক মাপজোখ করার সময় ডুবোজাহাজটিতে আগুন লাগে এবং ক্রুরা সবাই বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন।

ডুবোজাহাজটি মারমেনস্ক অঞ্চলের সেভেরমরস্ক নৌঘাঁটির ছিল। যেটির মূল ঘাঁটি নর্দান ফ্লিট।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নৌবাহিনীর প্রধানের নেতৃত্বে তদন্ত হবে বলেও জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত