মেষ : কাজ অংশিক হতে পারে। যদি বন্ধুরা সাহায্য করে, তবে আয় হবে। আত্মীয়রা কাজে লাগবে না।
বৃষ : আয়ের উৎস পাওয়ার সম্ভাবনা আছে। আয় বাড়লেও পরিবারে সুখ বাড়বে না। পরোক্ষভাবে শত্রুরা শত্রুতা করবে।
মিথুন : চাকরিতে উন্নতি যোগ আছে। পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেবে। রোগ বাড়ার সম্ভাবনা আছে।
কর্কট : শিক্ষার্থীদের শিক্ষায় বেশ উন্নতি পরিলক্ষিত হয়। ব্যবসায় পুঁজি বিনিয়োগ হতে পারে। দ্বন্দ্ব ও তর্ক এড়িয়ে চলুন।
সিংহ : কর্মক্ষেত্রে বন্ধুরা সহযোগিতা করলে ব্যবসা চলতে পারে এবং অংশিক লাভও হবে। তবে সঞ্চয় হবে না। মিতব্যয়ী হোন।
কন্যা : আইনজীবীরা অর্থ ও সম্মান লাভ করবে। আত্মীয়ের জন্য ব্যয় হবে, সঞ্চয় হবে না।
তুলা : কর্মক্ষেত্রে গোলযোগ ও ঝামেলা দেখা দেবে। আইনের সাহায্য নিতে পারেন। আয় কিছুটা বাড়বে।
বৃশ্চিক : শরীরে রোগের নানান উপসর্গ দেখা দেবে। শয্যাশায়ী হওয়া থেকে বাঁচতে ডাক্তারের পরামর্শ নিন। ব্যবসা খুব ভালো নয়।
ধনু : ব্যবসায় আয় থেকে ব্যয় বাড়বে। প্রতিপক্ষের জন্য অর্থ নাশ হবে। স্বাস্থ্যের দিকে নজর দিন।
মকর : প্রতিপক্ষের তৎপরতায় অর্থ ক্ষতি হবে। স্নায়ু পীড়ায় ভোগান্তি আছে। মিতব্যয়ী কোন।
কুম্ভ : আইনজীবীদের বিশেষ উন্নতি ও সম্মান যোগ আছে। ভূ-সম্পত্তি ক্রয়ের যোগ আছে।
মীন : সাংবাদিকরা নতুন চুত্তিবদ্ধ হওয়ার আগে ভালো করে বুঝে চুক্তিনামায় সই করুন। কর্মে বন্ধুর সহযোগিতা থাকবে। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকছে।
