মৃত মাকে জাগানোর চেষ্টায় গণ্ডার শাবক, ভাইরাল মর্মস্পর্শী ভিডিও

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১১:৫৩ এএম

মা চলে গেছে অনেক আগে। বাচ্চা গণ্ডার সেটি বুঝতে পারেনি। মাকে নিথর দেখে চারপাশে ঘুরঘুর শুরু করে সে। মাথা দিয়ে ধাক্কা দিতে চেষ্টা করে। তবু মায়ের সাড়া নেই!

হৃদয় বিদারক এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করেন ভারতের শীর্ষস্থানীয় বন কর্মকর্তা প্রভীন কাসওয়ান।

এনডিটিভি জানিয়েছে, এই ভিডিওটি গত বছর দক্ষিণ আফ্রিকা থেকে ধারণ করা হয়। পাচারকারীদের গুলিতে মা গণ্ডারটি মারা যায়।

প্রভীন জানান, গণ্ডারের শিং নেওয়ার জন্য তাকে গুলি করা হয়।

এই প্রতিবেদন লেখার সময় ভিডিওটি ৪১ হাজার বারের বেশি ভিউ হয়েছে। মন্তব্যও পড়ছে হাজারে হাজার। কেউ হত্যাকারীদের বিচার দাবি করছেন, কেউ কেঁদে বুক ভাসাচ্ছেন।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে ওই ঘটনার পর বাচ্চা গণ্ডারটিকে কর্মকর্তারা নিয়ে যান। তাকে আলাদাভাবে দেখভাল করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত